জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।এর আগে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নিজের কোনো দায় নেই বলে দাবি করেছেন দ্বীন ইসলাম। তিনি জানান, অফিশিয়ালি যে দায়িত্ব পেয়েছিলেন, সে অনুযায়ী তা পালন করেছেন।
এদিকে, অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।